Posts

কুরবানী: জরুরি মাসায়েল

Image
কুরবানী: জরুরি মাসায়েল بسم الله الرحمن الرحيم الحمد لله وحده، والصلاة على من لا نبي بعده কুরবানীর ফযীলত ও মর্যাদা আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন- ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذا الأيام، قيل : ولا الجهاد في سبيل الله؟ قال : ولا الجهاد في سبيل الله إلا من خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء . –أخرجه الترمذي: (2/122 رقم: 757 ط. دار الغرب الإسلامي) وقال: “هذا حديث حسن صحيح”. وأخرج البخاري نحوه (2/20 رقم: 969 ط. دار طوق النجاة) عن ابن عباس رضي الله عنهما. “এমন দিন নেই, যার নেক আমল আল্লাহর নিকট এই দিনগুলোর (যিলহজর প্রথম দশদিনের) চেয়েও বেশি প্রিয়। আরজ করা হলো, আল্লাহর রাস্তায় জিহাদও নয়? বললেন, আল্লাহর রাস্তায় জিহাদও নয়, তবে যে তার জান ও মাল নিয়ে জিহাদে বের হয়েছে এবং কোনো কিছু নিয়েই ফিরে আসেনি (অর্থাৎ নিজে শাহাদাত বরণ করেছে এবং সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় হয়ে গেছে কিংবা শত্রুরা নিয়ে গেছে)।”[1] -জামে তিরমিযী, হাদীস: ২/১২২ হাদীস: ৭৫৭ ইমাম তিরমিযী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। সহীহ বুখারীতেও ইবনে আব্বাস...